চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজের এইসএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ১১জুলাই দুপুর ১টার দিকে এইসএসসি পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে। এ হামলায় কলেজ কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদার ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল সহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
পরীক্ষায় অসধুপায় অবলম্বন করতে না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্মকর্তা । তিনি বলেন, আইসিটি পরিক্ষায় চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়ের পরিক্ষার্থীরা অসদুপায়ের সুযোগ না পেয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুর করেছে ।এই পরীক্ষাকেন্দ্র এইচএসসি পরীক্ষা শেষে আইসিটি পরিক্ষায় অংশ নেয়া ৮৮৪জন পরিক্ষার্থী বের হয়ে যায়। ১টা ১৫ মিনিটের সময় পরিক্ষায় অংশ নেয়া প্রায় ২শতাধিক পরিক্ষার্থী প্রধান গেটে জোরো হয়ে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে কলেজ প্রাঙ্গণে ডিম ছুড়তে থাকে। পরে উত্তর পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষ অফিসের পেছন থেকে অধ্যক্ষের অফিসের জানালার গ্লাস ভাংচুর করে। এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পরিক্ষার্থীদের উত্তরপত্র ইউএনও’র সহযোগীতায় পোস্ট অফিসে পৌছে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান আজ এইসএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষা ছিলো।পরীক্ষার প্রশ্নপত্র অধিকাংশ ছাত্র/ছাত্রীদের কমন না পড়ায় এবং পরীক্ষার হলের কক্ষ পরিদর্শক কতৃক কোন সহযোগিতা না পাওয়ায় পরীক্ষা শেষে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজটিতে হামলা করে কলেজের দুটি গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভবনের জানালা কপাট ভাঙচুর করে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন,প্রশ্ন কঠিন হয়েছে ও শিক্ষকদের সহযোগিতা না পেয়ে পরিক্ষা শেষে জোরো হয়ে পরিক্ষার্থারা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান একদল পরীক্ষার্থী চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে হামলা চালাচ্ছে মর্মে খবর শুনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে কয়েক রাউন্ড টিআরসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি মামলা হলে পরবর্তী প্রয়োজন্যয় ব্যবস্থা গ্রহণ করা হবে।