জাহিদ হাসান:
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী শ্রমিক কল্যাণ পার্টি উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী শ্রমিক কল্যাণ পার্টির সভাপতি জনাব আতিয়ার রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি (বিপিডিপি) চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জালাল উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী শ্রমিক কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আল আমিন, ঢাকা জেলা সভাপতি নুরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং কল্যাণমূলক সুবিধা সম্প্রসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।