সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৫ জুন) সকাল প্রায় সাড়ে ৭টার দিকে উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মেঘুল্লা এলাকায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর