মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর:
গাজীপুর মহানগরীর কাশিমপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাটকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। গতকাল ০১/০৬/২০২৬ ইং রোজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীর নাম শরীফ দেওয়ান(৩৮)। পিতার নাম হাশেম দেওয়ান। তিনি কাশিমপুর থানাধীন সুরাবাড়ি এলাকার বাসিন্দা। তথ্যসূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার সুরাবাড়িতে নিজ বাসার সামনে রোডের সাইডে ইয়াবা বেচাকেনা করছিলেন। কাশিমপুর থানা পুলিশ বিচক্ষণতার সহিত তাদেরকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে। অন্যদিকে আটককৃতদের মধ্যে চোর চক্রের সদস্যও রয়েছে। কাশিমপুর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলের অংশ হিসেবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। পরে তাদেরকে মাদকবিরোধী আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।