ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢাবি ক্যাম্পাসে থমথমে অবস্থা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার পর সার্বিক পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উভয় সংগঠনের নেতাকর্মীদের দৃশ্যমান উপস্থিতি ছিল না। অন্যদিকে শাহবাগ থানা এলাকায় কিছু সাংবাদিক অবস্থান করলেও থানার প্রধান ফটক বন্ধ দেখা যায়। ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।

এদিকে সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

এর আগে শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকজন সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে রয়েছেন—ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক (২৩), শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)। তাদের সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের আরো খবর