চরফ্যাশনে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ’র সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদকমীরা অংশগ্রহণ করেন।

মত বিনিময়ে অংশগ্রহণকারী বক্তারা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর নেতৃত্বে চরফ্যাশন উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত নির্বাহি কর্মকর্তা উপজেলার উন্নয়ন কর্মকান্ডসহ, মাদক সমস্যা সমাধান এবং আইন শৃংঙ্খলা রক্ষায় কাজ করা আশাবাদ ব্যাক্ত করে এসকল কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

 

এই বিভাগের আরো খবর