সময়ের চিত্র ডেস্ক:
আবু সাঈদ হত্যা ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সহযোগী অধ্যাপক মশিউর রহমান, সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল (আসাদ) এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি।
আদালত মনে করেন, আবু সাঈদ হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের নির্দিষ্ট হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালের এটি প্রথম রায়।