নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নোটিশটি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশে দেশে হাম রোগের প্রাদুর্ভাব, টিকাদান ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে তদন্তের দাবি তোলা হয়েছে। এ ছাড়া কয়েকজন বর্তমান ও সাবেক সংশ্লিষ্ট ব্যক্তির নামও এতে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, নোটিশটি সোমবার রেজিস্ট্রি ডাকযোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর