সংসদে ন্যায়ভিত্তিক চর্চা প্রতিষ্ঠার আহ্বান জামায়াত আমিরের

সময়ের চিত্র রিপোর্ট:

জাতীয় সংসদে ন্যায়, জবাবদিহি ও ইনসাফভিত্তিক পরিবেশ নিশ্চিত করা গেলে তার ইতিবাচক প্রভাব পুরো দেশেই পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদকে দেশের সব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে হবে। তার ভাষায়, আইনসভায় যদি ন্যায়ের চর্চা প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্র পরিচালনার অন্যান্য ক্ষেত্রেও তা প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, সংসদ এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও ন্যায্যতার প্রশ্নগুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।

এদিন বিকেল ৩টায় মুলতবি শেষে সংসদের অধিবেশন আবার শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনের একপর্যায়ে স্পিকারের স্ত্রী এবং যশোর-৬ আসনের এক সংসদ সদস্যের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৫ মার্চ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল।

এই বিভাগের আরো খবর