জাতীয় সংসদে নারী-পুরুষ সবার কণ্ঠস্বর হতে চান অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের এমপি পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর মহানগরের সক্রিয় সদস্য অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু বলেছেন, তিনি জাতীয় সংসদে গিয়ে এ দেশের আপামর নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের পক্ষে কথা বলতে চান।

তিনি বলেন,

“আমি শুধু নারীদের জন্য নয়, নারী-পুরুষ সবার জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। বিশেষ করে অবহেলিত, নির্যাতিত ও অবলা নারীদের পাশে দাঁড়াতে চাই। আমি চাই তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হোক।”

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের অবদানের কথা স্মরণ করেন এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু আরও বলেন,

“আমি এ দেশকে ভালোবাসি, ভালোবাসি এ দেশের মানুষকে। আমি চাই সমাজের সব স্তরের মানুষের পাশে দাঁড়াতে। এই দেশ আমার, আপনার, আমাদের সবার। তাই দেশ ও জাতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির নেতাকর্মী, মহিলা নেত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, দায়িত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

তারা বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সমৃদ্ধ ও সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর