সৌদি আরবে ২০ মার্চ ঈদুল ফিতর

সময়ের চিত্র ডেস্ক:

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ২০ মার্চ। বুধবার (১৮ মার্চ) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চাঁদ দেখা কমিটির বৈঠকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা শেষে জানানো হয়, রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। ফলে পরদিনই উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ইসলামী বিধান অনুযায়ী, নতুন মাসের সূচনা নির্ধারিত হয় চাঁদ দেখার ভিত্তিতে।

এদিকে, সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি ১৮ মার্চ সন্ধ্যা থেকে শুরু হয়ে চার দিন পর্যন্ত চলবে। এই ছুটি সৌদি শ্রম আইন অনুযায়ী কার্যকর হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আগাম ছুটির ঘোষণা প্রতিষ্ঠানগুলোকে কাজের পরিকল্পনা সাজাতে সহায়তা করবে এবং একই সঙ্গে কর্মীদের উৎসবের সময়টুকু স্বাচ্ছন্দ্যে কাটানোর সুযোগ নিশ্চিত করবে।

এই বিভাগের আরো খবর