সদরঘাটে নৌযান দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রাজধানীর সদরঘাটে নৌযান দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে চলন্ত লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন কয়েকজন যাত্রী। সদরঘাট ছেড়ে যাওয়া ‘সম্রাট-৩’ লঞ্চে ওঠার সময় পাশ দিয়ে আসা আরেকটি লঞ্চের ধাক্কায় তারা নদীতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান শেষ হলে হতাহতদের সঠিক সংখ্যা জানা যাবে।

এই বিভাগের আরো খবর