ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

সময়ের চিত্র ডেস্ক:

ইসরায়েলের একটি অস্ত্র উৎপাদন স্থাপনা ও সাইবার প্রযুক্তি সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্স এবং একটি সাইবার প্রযুক্তি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। এ ঘটনায় ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট স্থাপনাগুলো ইসরায়েলি বাহিনীর জন্য উন্নত অস্ত্রব্যবস্থার প্রযুক্তিগত সহায়তা প্রদান করে। এছাড়া, এসব কেন্দ্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সামরিক প্রযুক্তিও সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

তবে এ হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর