১৮ মার্চও সরকারি ছুটি

ঈদে টানা ৭ দিনের ছুটি

সময়ের চিত্র ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা টানা ৭ দিনের ছুটি উপভোগ করবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে ছুটি থাকবে সরকারি দপ্তরগুলোতে। এতে ঈদ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামে যাওয়া মানুষের যাত্রা আরও সহজ হবে বলে মনে করছে সরকার।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের সময় ঘরমুখো মানুষের চাপ কমানো এবং স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতেই এই অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর