দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ 

নিজস্ব প্রতিবেদক: 

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং অপর দুই কমিশনার কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান

পদত্যাগ করছেন ।

 

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। আজ সকালে যথাসময়ে অফিসে এসে চেয়ারম্যান ও কমিশনাররা কর্মকর্তাদের সিনিয়রিটিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক ফাইলে সই-স্বাক্ষর সম্পন্ন করেছেন।

 

দুদক চেয়ারম্যান ড. এম এ মোমেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বের হয়ে যাওয়ার পথে পদত্যাগের বিষয়টি গনমাধ্যমের কাছে নিশ্চিত করেন। তবে তিনি কোন চাপে পদত্যাগ করেননি বলে জানান।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১২ ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ড. এম এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এছাড়া ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান)। তারা যথাক্রমে ১১ ও ১৫ ডিসেম্বর নিজ নিজ পদে যোগদান করেছিলেন।

 

এই বিভাগের আরো খবর