সময়ের চিত্র ডেস্ক:
ইসরায়েলের বিমান হামলার সঙ্গে সঙ্গে তেহরান থেকে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাল্টা জবাব দিয়েছে ইরান।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) দুপুর থেকে ইরাইলের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রায় সাত ঘণ্টার বিরতির পর শুরু হওয়া এই হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট ও সাইরেন বাজানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রতিহত করার চেষ্টা করছে। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্ক সংকেত শুনা গেছে। নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রে (বম্ব শেল্টার) অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই হামলা ইরানের সরাসরি প্রতিশোধ হিসেবে ধরা হচ্ছে, যা ইসরায়েলের বিমান হামলার ঠিক পরে চালানো হয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছিলেন, যে কোনো হামলার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন তীব্র রূপ নিচ্ছে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।