কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর