ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সময়ের চিত্র ডেস্ক :
অমর একুশে উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষার অধিকারের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে তিনি বেদিতে ফুল দেন এবং ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পরবর্তীতে রাত ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্যরা একযোগে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।