ঝিনাইদহ–৪ আসন

এজেন্টদের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

 

সময়ের চিত্র ডেস্ক:

ঝিনাইদহ–৪ আসনের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আগাম স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে গিয়ে এসব শিট জব্দ করেন। এ ঘটনার পর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবারের সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণকে সামনে রেখে বুধবার রাতে ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট কেন্দ্রে গেলে তাঁর কাছ থেকে ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া হয়। পরে দাঁড়িপাল্লা প্রতীকের আরেক পোলিং এজেন্টের কাছ থেকেও কয়েকটি শিটে সই নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এজেন্টদের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহারবিষয়টি বাইরে জানাজানি হলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাক্ষরিত শিটগুলো জব্দ করেন। তিনি জানান, নিয়ম অনুযায়ী ভোট গণনা শেষে এজেন্টদের রেজাল্ট শিটে স্বাক্ষর করার কথা। আগাম স্বাক্ষর নেওয়া বিধিবহির্ভূত হওয়ায় সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর