শুক্রবার আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে: ইসি সানাউল্লাহ

সময়ের চিত্র রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে আগামী শুক্রবার সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট ও নির্বাচন বিষয়ে আয়োজিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল হলেও ভোট গ্রহণ ও গণনা হবে ম্যানুয়ালি। সংসদীয় আসনভিত্তিকভাবে প্রতিটি পোস্টাল ভোট গণনা করা হবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে ডাকযোগে পৌঁছানো ভোটগুলোই কেবল গণনায় অন্তর্ভুক্ত হবে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভোটকেন্দ্রকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে।

দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন এবং এ বিষয়ে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

এই বিভাগের আরো খবর