ক্ষমতায় গেলে কঠোরভাবে দুর্নীতি দমনের অঙ্গীকার তারেক রহমানের

চট্টগ্রাম প্রতিনিধি :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া হবে।

তারেক রহমান দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে অপরাধ ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিএনপি সরকারের সময়ে কেউ অপরাধ করলে তার শাস্তি নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় দেশে দুর্নীতির মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছিল। বিপরীতে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির সূচক ধারাবাহিকভাবে কমে আসে এবং দেশ দুর্নীতির ভয়াল অবস্থা থেকে বেরিয়ে আসতে শুরু করে।

জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় এলে দুর্নীতির মূল উৎস বন্ধ করে দেওয়া হবে এবং জনগণের সম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর