মনপুরায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি:

ভোলার মনপুরায় পানিতে ডুবে মাওলানা নাজিম উদ্দিনের কন্যা আরিশা আক্তার মিশ্রু নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ (বুধবার) ৭ জানুয়ারি ২নং হাজির হাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনারচর গ্রামে এই ঘটনা ঘটে।

 

এলাকাসী জানায় আনুমানিক দুপুর ১১টার দিকে পাশের বাসার একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে যায়। কিছুক্ষণ পর পানিতে ডুবে ভেসে উঠলে ঘটনাস্থল থেকে একজন তাকে উদ্ধার করেন।

 

এরপর দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর