আগামী তিন মাস স্থগিত থাকছে এনইআইআর সেবা : ডিসি মাসুদ

সময়ের চিত্র ডেস্ক :

মোবাইল ফোনের আইএমইআই নিবন্ধন ব্যবস্থাপনা ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার’ (এনইআইআর) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী তিন মাস এই সেবা কার্যক্রম চালু থাকবে না বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ডি‌সি মাসুদ আলম বলেন, ব্যবসায়ীদের সঙ্গে চলমান পরিস্থিতি ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আপাতত তিন মাসের জন্য এনইআইআর পদ্ধতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কেন এই সেবা বন্ধ রাখা হচ্ছে বা তিন মাস পর কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে—সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, এনইআইআর ব্যবস্থার মাধ্যমে দেশে ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর নিবন্ধন করা হয়, যার ফলে অবৈধ ও চোরাই মোবাইল শনাক্ত করা সম্ভব হয়। এই সেবা সাময়িকভাবে বন্ধ থাকায় মোবাইল ফোনের বাজার ও ব্যবসায় কী প্রভাব পড়বে—তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর