খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে মানুষের স্রোত

 

সময়ের চিত্র ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শুরু হয় এবং দুই মিনিট পর তা শেষ হয়। জানাজাকে ঘিরে জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, আশপাশের এলাকা ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নামে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা পরিচালনা করেন।

জানাজার আগে উপস্থিত জনতার কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন,

‘আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব করেন।’

জানাজাস্থলে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টার পাশে অবস্থান করতে দেখা যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকেও।

এদিকে, খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এই বিভাগের আরো খবর