বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চরফ্যাশন উপজেলা বিএনপির শোক  

চরফ্যাশন প্রতিনিধি:

গণতন্ত্রের আপসহীন নেত্রী, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন। এমন শোকের সংবাদ ছড়িয়ে পড়লে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ে শোকের আবহ নেমে আসে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি পালন শুরু করেছে। কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ের সামনে কালোপতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন। সকাল থেকেই উপজেলা বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত চলতে দেখা যায়।

এ ছাড়া চরফ্যাশন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপজেলা কার্যালয়ে উপস্থিত থেকে শোক প্রকাশ করেন। এ সময় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রহরণের বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক আপসহীন নেত্রী। জেল জুলুম, নিপীড়ন, মিথ্যা মামলা ও দীর্ঘদিনের অসুস্থতাকে উপেক্ষা করে তিনি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার প্রতীক হয়ে লড়াই চালিয়ে গেছেন।

চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুররহমান দিপু ফরাজী বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না। তিনি ছিলেন প্রতিবাদের সাহস, আপসহীনতার প্রতীক এবং গণতন্ত্রের বাতিঘর। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম যুগের পর যুগ মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর শূন্যতা দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি।

 

এই বিভাগের আরো খবর