ইনকিলাব মঞ্চের চার দফা দাবি ও কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগে বিক্ষোভ চালিয়ে যান।

রাতের কর্মসূচির শেষে ইনকিলাব মঞ্চ চার দফা দাবি উত্থাপন করে এবং একই সঙ্গে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়।

ঘোষিত দাবিগুলো হলো—

১. হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

২. বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্কার্স পারমিট বাতিল করতে হবে।

৩. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুম-খুনের ঘটনায় জড়িত যেসব ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। ভারত আশ্রয় দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা দায়িত্বে থেকেও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের সহায়তা করছে, তাদের চাকরিচ্যুত করতে হবে।

ইনকিলাব মঞ্চ জানায়, রোববার রাত ১০টায় দিনের মতো চলমান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর