সেন্টমার্টিনগামী ক্রুজ জাহাজে অগ্নিকাণ্ড

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বাঁকখালী নদীতে নোঙর করা একটি সেন্টমার্টিনগামী ক্রুজ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে আগুন লাগে। ঘটনার সময় জাহাজটিতে কোনো পর্যটক না থাকায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, আগুন নেভাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। আগুনে জাহাজটি প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর