অপারেশন ডেভিল হান্ট:

২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার ৪৯৬, উদ্ধার ৮টি আগ্নেয়াস্ত্র

সময়ের চিত্র ডেস্ক:

দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)–এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৯৬ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে অভিযানে ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বিশেষ এই অভিযানের পাশাপাশি নিয়মিত নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সারাদেশে ২৯ হাজার ৭৩৪টি মোটরসাইকেল এবং ৩২ হাজার ২৮৭টি যানবাহন তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ৪৮২টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর