চরফ্যাশন প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন, দূর্যোগ ঝুঁকি হ্রাস, শিক্ষা ও সচেতনতা, প্রজনন স্বাস্থ্য ও অধিকার, যুবদের অর্থনৈতিক ক্ষমতায়নের উপর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস কর্তৃক দূর্বার প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
আভাস চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে আভাস, দুর্বার-গালস লেড ক্লাইমেট সলিউশন প্রকল্প; সাউথ ওয়েষ্ট বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বুধবার সকাল ১০টায় চরফ্যাশন উপজেলা পরিষদের হল রুমে মো:শহীদুল ইসলাম, প্রকল্প ফোকাল পাসর্ন,পরিচালক এ্যাডভোকেসী এন্ড ডকুমেন্টশন,আভাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জনাব মো: লোকমান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার, চরফ্যাশন, ভোলা। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষিবিদ মো:নাজমুল হুদা, চরফ্যাশন প্রেক্লাবের সভাপতি যুগান্তর ও অবজারভার প্রতিনিধি শিপুফরাজী, মাধ্যামিক শিক্ষাকর্মকর্তা প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জনকন্ঠ চরফ্যাশন সংবাদদাতা নুরুল্লাহ ভুইয়া, সাংবাদিক সোহেব, বেসরকারি উন্নয়ন সংস্থা কোষ্টের প্রতিনিধি রাশিদা বেগম । সঞ্চালনায় ছিলেন চিন্ময়ী তালুকদার, প্রজেক্ট ম্যানজার।