ভাইয়ের ইমামতিতে সম্পন্ন হলো ওসমান হাদির জানাজা

সময়ের চিত্র ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজ তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিত্সঈঙ্গতে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শুরু হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শনিবার দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় পরিবর্তন করে বেলা আড়াইটায় নামাজে জানাজা সম্পন্ন করা হয়।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশেভাইয়ের ইমামতিতে সম্পন্ন হলো ওসমান হাদির জানাজার এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকার বিষয়টিও সবাইকে অবগত করা হয়।
শহীদ ওসমান হাদির জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তার প্রতি সাধারণ মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

এই বিভাগের আরো খবর