রাজশাহীতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয় গুড়িয়ে দিয়েছে

রাজশাহী সংবাদদাতা:

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর জানার পর রাজশাহীতে ছাত্র-জনতার ক্ষোভ প্রকট হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহানগর কার্যালয় ধ্বংস করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। একই সময়ে এনসিপি নেতাকর্মীরাও আলাদা মিছিল বের করেন। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।

 

একপর্যায়ে কুমারপাড়া এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্র-জনতা এস্কেভেটরের মাধ্যমে ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এর আগে গত বছরের ৫ আগস্টও ছাত্র-জনতা আওয়ামী লীগ সরকারের পতনের পর মহানগর কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল।

এই বিভাগের আরো খবর