প্রথম আলো কার্যালয়ে হামলা

সময়ের চিত্র ডেস্ক:

 

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত  প্রথম আলো এর কার্যালয়ে একদল বিক্ষুব্ধ ব্যক্তি হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে।

 

হামলার সময় কার্যালয় ভবনের সামনের অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীরা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

 

এই ঘটনার পর কারওয়ান বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরো খবর