অস্ত্রোপচারের পর সিঙ্গাপুরে মৃত্যু হলো শরিফ ওসমান হাদির

সময়ের চিত্র ডেস্ক :

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অস্ত্রোপচার শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশ সময় বিকেল আনুমানিক ৫টার দিকে হাদির পরিবার অস্ত্রোপচারের জন্য সম্মতি দেয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

ডা. আহাদ বলেন, “অপারেশন শেষ হওয়ার পর চিকিৎসা দলের পক্ষ থেকে আর কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। পরে হঠাৎ করেই তার মৃত্যুর সংবাদ জানানো হয়।”

 

হাদির মরদেহ দেশে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মৃত্যুর খবরটি সদ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

এই বিভাগের আরো খবর