চরফ্যাশন মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার- ৩

চরফ্যাশন প্রতিনিধি :

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ছয় পিস ইয়াবা টেবলেট সহ মো রুবেল পাটোয়ারী (৪০) কে এবং চাঁদাবাজি মামলায় মো:মনির খলিফা (৪৫) ও তার ভাই সোহেল খলিফা (৩৫) কে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।

উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা পুরান বাজার এলাকা থেকে মনির খলিফা ও সোহেল খলিফাকে গ্রেফতার করা হয়। এরআগের রাত ১২ টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের পাশ থেকে ইয়াবাসহ মো রুবেল পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মনির খলিফা ও সোহেল খলিফা উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার খলিফার ছেলে। এবং রুবেল পাটোয়ারী একই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু হাসেম পাটোয়ারীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টাকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির।

তিনি জানান, দক্ষিণ আইচা থানায় চাঁদাবাজির মামলায় মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফাকে গ্রেফতার করা হয়। বুধবার রাত ১২ টার দিকে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে মেইন সড়কে অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এই বিভাগের আরো খবর