সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুক পূর্নাবসনের উদ্বোধন করলেন ইউএনও শাহ আজিজ

স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে জাতীয় সমাজ কল্যান পরিষদের অর্থায়নে ভিক্ষুক পূর্নাবাসন দোকান উদ্বোধন করলেন লালমোহনের ইউএনও মো. শাহ আজিজ।

ভিক্ষুক আঃ জলিল(৬৫)

দীর্ঘদিন লালমোহন পৌর শহরে বাসস্টান্ড এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন। তিনি ১৪ বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়।অর্থের অভাবে নিতে পারেনি সঠিক চিকিৎসা এতে করে বিকল হয়ে যায় তার বাম হাত ও বাম পা।নেই কোন পুত্র সন্তান,রয়েছে ৪ কন্যা সন্তান তারা সাংসারিক ব্যস্ততার কারনে থাকেন শ্বশুর বাড়ীতে।পাশে ছিলেন একমাত্র স্ত্রী, তিনিও গত দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান পরপারে। সেই থেকে আ: জলিল মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে থাকেন।

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিটুমিয়া পাটওয়ারী বাড়ীর গোলাম রহমানের ছেলে আ:জলিলকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন লালমোহন উপজেলা সমাজসেবা অফিস। যার মাধ্যমে

তার দীর্ঘদিনের ভিক্ষাভিত্তির অবসান ঘটে।

বুধবার সন্ধায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মৃধা চৌমুহনী সংলগ্ন নামার বাজার এলাকায় ব্যবসার জন্য অর্ধলাখ টাকার মালামাল তুলে দিয়ে দোকানের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ প্রমুখ।

নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় আ: জলিল

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ও সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর