ফের ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা

 

সময়ের চিত্র ডেস্ক:
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভোরে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪.১ মাত্রার এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ সাময়িকভাবে আতঙ্কিত হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরো খবর