ভোলায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

ভোলা জেলায় নবাগত জেলা প্রশাসক ড. শামীম রহমানের সাথে জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শামীম রহমান, ২৯ তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। মতবিনিময় সময় জেলা প্রশাসক ড. শামীম রহমান বলেন দেশ ও সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ। জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছে এবং সামনের দিকেই কাজ করবে। সাংবাদিক এবং প্রশাসন একে অন্যের পরিপুরক। এসময় তিনি আরো বলেন আগামীদিনগুলো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ। আমি আপনাদের জেলা প্রশাসক হিসেবে একজন সেবক হিসেবে জনবান্ধব প্রশাসক হিসেব কাজ করতে চাই। সেক্ষেত্রে জেলার সকল কার্যক্রম যাতে জনকল্যাণে কাজ করতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন,উপ পরিচালক (ডিডিএলজি) মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিলাল হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ( শিক্ষা ও আইসিটি) অনিন্দ মন্ডল,তথ্য কর্মকর্তা মোঃ শাহ আঃ রহিম নুরুন্নবী ।

সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ বারী, নয়া দিগন্তের জেলা সংবাদদাতা এ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহিন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নজরুল হক অনু,দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, বাসস জেলা সংবাদদাতা এম শাহরিয়ার, দৈনিক ইনকিলাব জেলা সংবাদদাতা মোঃ জহিরুল হক, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাছির লিটন, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি এইচ এম জাকির হোসেন, বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি জন্নু রায়হান,সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক,প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ প্রমুখ। এ সময় ভোলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরো খবর