সময়ের চিত্র ডেস্ক:
জনসাধারণের জীবন ও সম্পত্তি ঝুঁকিতে ফেলে কেউ যদি যানবাহনে আগুন দেয় বা ককটেল ছোড়ার চেষ্টা করে, তবে পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা গুলি করার করার জন্য নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস বার্তার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা পাঠানো হয়। পরে বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
কমিশনার বলেন, “কারও দ্বারা বাসে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপের মতো প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হলে পুলিশ নিশ্চুপ থাকতে পারে না। জননিরাপত্তাই আমাদের প্রথম দায়িত্ব।”
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই মাসের অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘনিয়ে আসায় ১০–১৩ নভেম্বর পর্যন্ত রাজধানীজুড়ে বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। এসব কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারও একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় রাজধানীতেও কঠোর নির্দেশনা জারি হলো।