ফুটপাতের ড্রাম থেকে উদ্ধার খণ্ডিত মরদেহ

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠসংলগ্ন ফুটপাত থেকে ড্রামভর্তি এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, জাতীয় ঈদগাহ মাঠের পানির পাম্পের পাশে দুটি প্লাস্টিকের ড্রাম ফেলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। একটি ড্রাম খুলে ভিতরে খণ্ড-বিখণ্ড মানবদেহ পাওয়া যায়, যার মধ্যে মাথাও রয়েছে।

 

ওসি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে।

এই বিভাগের আরো খবর