মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বিসিআইসির সার ডিলার ইনামুল হকের অনিয়ম ও দুর্ণিতীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসি।
আজ সোমবার বিকালে উপজেলার জুগিন্দা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন বিএনপির নেতা নির ইসলাম,মেহেরপুর জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন প্রমুখ।
বক্তব্যে বিএনপি নেতা নুর ইসলাম বলেন,মেহেরপির জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই আবুল বাশার ও আওয়ামী লীগ দোশর এনামুল হক দুজনে ধানখোলা ইউনিয়নের বাসিন্দা না হয়েও বিধিমালা অমান্য করে আওয়ামী লীগের ক্ষমতায় বিসিআইসির ডিলার নিযুক্ত হয়েছেন। তারা স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে সার বিক্রি না করে খুচরা বাজারে অধিক দামে বিক্রি করেন। কৃষকরা তাদের কাছে গেলে সার না দিয়ে অসাদাচারণ করে হয়রানি করে। আওয়ামী লীগের সার ডিলারের ডিলারশীপ বাতিলের দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে এলাকার কয়েক শ কৃষক যোগদেন।