পিআর নামে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা হচ্ছে: নাজিম উদ্দিন আলম

 

চরফ্যাশন প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, পিআর নামে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা হচ্ছে। জনগণ ওই ধোকা খাবে না। রোববার ভোলার সামরাজ মাছঘাট এলাকায় সাধারন মানুষ ও জেলেদের মধ্য বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও এক পথ সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও বিএনপি’র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ, যুবদলের সাবেক সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, প্রভাষক নজরুল কবির, সামরাজ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি তারেক আজিজ।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে জেলার চরফ্যাশন চর মাদ্রাজ ইউনিয়নে বিভিন্ন হাটবাজারে ও সামরাজ মৎস্য ঘাটে জেলেদের মাঝে এ লিফলেট বিতরন করেন সাবেক এমপি আলম।

পরে চর মাদ্রাজ ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলাউদ্দিন আল মামুন এর কবর জিয়ারত ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষ থেকে মরহুম এর পরিবার কে আর্থিক অনুদান দেন সাবেক সংসদ সদস্য।

এই বিভাগের আরো খবর