নৌ মন্ত্রণালয়ে এক বছরে ৬ হাজার ৫৭৬ কোটি টাকা রাজস্ব আয়

সময়ের চিত্র ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গত এক বছরে মন্ত্রণালয়ের রাজস্ব আয় দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৬ কোটি টাকা।

 

আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ‌।

 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বাস্তবমুখী পদক্ষেপের ফলে মন্ত্রণালয়ের কর্মদক্ষতা প্রায় ৯০ শতাংশে উন্নীত হয়েছে।

 

তিনি জানান, অতীতের সরকারের সময় এ খাতে অগ্রগতি সীমিত ছিল মাত্র ৯ শতাংশ।

 

সাখাওয়াত হোসেন জানান, অনর্থক ও অপ্রয়োজনীয় কিছু প্রকল্প বাতিল করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরসহ বিভিন্ন সংস্থায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নৌপরিবহন অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ হাজার নাবিকের সাইন-অন সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, নৌ খাতের টেকসই উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর