নিজস্ব প্রতিবেদক : সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
বৈঠকে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের বিকেল সাড়ে চারটা থেকে যমুনায় প্রবেশ করতে দেখা যায়। রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে রয়েছে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গত শুক্রবার রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক মারাত্মক আহত হন। সেই ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা।
এই বিভাগের আরো খবর