মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে মোট ১১টি ইউনিট অংশ নেয়।

 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আরও আটটি ইউনিট যোগ দেয়। একযোগে প্রচেষ্টায় মাত্র ২৯ মিনিটের মধ্যে, অর্থাৎ সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

 

ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, দ্রুত পদক্ষেপের কারণেই অল্প সময়ের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।

এই বিভাগের আরো খবর