নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডির ডব্লিওভিএ মিলনায়তনে বৃহস্পতিবার দেশের বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত প্রথম মানবাধিকার নেটওয়ার্ক “বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ” এর সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বামাসপ’র সভাপতি বি কে অধিকারী। সঞ্চালনায় ছিলেন পরিচালক এডভোকেট মুহাম্মদ সামছুদ্দিন। সারাদেশ থেকে আগত বামাসপ সদস্য প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিডা’র প্রতিষ্ঠাতা মাহবুবুল হক ও বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামান কামাল, আ্্ই্এসডি বাংলাদেশ চট্টগ্রাম’র নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, এসেড ময়মনসিংহ এর নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ ইউসুফ লিটন, এসডাপ-ঝিনাইদাহ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান, স্কাস ঢাকার নির্বাহী পরিচালক জেসমিন প্রেমা, বিইউকে বরিশাল এর পরিচালক কাজী সামছুল আলম, ঝালকাঠির প্রতিবন্ধি কল্যান সংস্থার পরিচালক ফয়সল রহমান, প্রমুখ ।
নির্বাহী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন বিশিষ্ট সাংবাদিক সালিম সামাদ। প্রধান নির্বাচন কমিশনার সালিম সামাদ ২০২৫-২০২৭ সালের জন্য নির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন- সভাপতি বাবুল অধিকারী (জী ইউ এস, পঞ্চগড়), সহ-সভাপতি মিজানুর রহমান (এএসডাপ, ঝিনাইদহ) সহ-সভাপতি, মাহাবুবুল হক (ভিডা,ঢাকা), সহ-সভাপতি খায়রজ্জামান কামাল (বিএমএসএফ, ঢাকা), সহ-সভাপতি শেখ মোহাম্মাদ ইউসুফ লিটন ( এসেড,ময়মনসিংহ) ও সহ-সভাপতি জেসমিন প্রেমা (স্কাস,ঢাকা), কোষাধ্যক্ষ ড. আসমা বানু (এসএসইউএস) ঢাকা, এছাড়া নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন – সমিতা বেগম মির া (আরডাব্লিউডিও,সিলেট)মোঃ ওসমান গণি (এইচআরএলএস) ঢাকা, জসিম উদ্দিন জাহাঙ্গির (ওসা,নরসিংদী), আব্দুল হাই (আপুস,জামালপুর), জসিম উদ্দিন চাষী (এসএমইউকে কুমিল্লা, আশেক ই এলাহি (প্রত্যাশা, সাতক্ষীরা ), আবুল কাসেম (হেল্প কক্সবাজার), কাজি সামছুল আলম (বিইউকে, বরিশাল)
সভা দিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ লাভের জন্য সবশক্তিমান আল্লাপাকের দরবারে প্রার্থনা করা হয় । চিকিসায় কোনরূপ ত্রুটি না হয় সে ব্যপারে সতর্ক থাকতে সরকারের প্রতি আহবান জানানো হয় ।