ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১১

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় খুলনা জেলা দাকোপ উপজেলা জামায়াতে আমির মাওলানা আবু সাঈদ সহ তিন জন নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেব জামায়াতের ১০ কর্মীসহ মোট ১১ জন। অপর একটি সড়ক দুর্ঘটনায় কার্তিক চন্দ্র দাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

শনিবার (১৯ জুলাই) ভোরে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ও হাইওয়ে এক্সপ্রেসওয়ে প্রবেশ মুখে এ দুর্ঘটনায় জামায়াতে আমির সহ ২জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০ জামায়াতের কর্মী সহ ১১ জন। আহতদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 

নিহতরা হলো, খুলনার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫৫) ও জামায়াত কর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৪) এবং অপর ঘটনায় নিহত কার্তিক চন্দ্র দাসের বাড়ি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের পাল্লা গ্রামে।

 

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, শুক্রবার ভোরে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মুখে ঢাকা সমাবেশে যোগদানে একটি মাইক্রোবাস দাঁড়িয়েছিল। এসময় পিছন থেকে রয়াল পরিবহনের একটি বাস এসে ধাক্কা দেয়। পরপর তিনটি বাস ও একটি মুরগীবাহী পিকআপের ধাক্কা লাগে। এসময় খুলনা দাকোপ উপজেলার জামায়াতের আমির নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের আরেকজন কর্মী নিহত হয়েছে।

 

আমরা ২টি বাস ও ১টি পিকাপ গাড়ী আটক করেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপর ঘটনায় স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ভাঙ্গা – সদরপুর সড়কের ভাঙ্গা উপজেলার মাইনদ্দিনের মোড় এলাকায় দুটি অটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি অটোরিকশা খাঁদে পড়ে গেলে স্বামী স্ত্রী ২জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কার্তিক চন্দ্র দাসের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর