ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪২৫

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আজ সোমবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৮৮ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি মাসের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৯ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৮৬ জন ও বাকি ৯৬৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

এই বিভাগের আরো খবর