নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে
মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি বেড়ে গেছে। এতে করে উত্তাল হয়ে ওঠেছে মেঘনা-তেঁতুলিয়া। পানিবন্দি হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষদের
দুর্ভোগে পড়তে হচ্ছে।
অপরদিকে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় অরক্ষিত হয়ে পড়েছে বেড়িবাঁধ। এর ফলে বেড়িবাঁধের ভেতরে ও বাইরে হাজার হাজার ঘর-বাড়ি ডুবে গেছে।
অতি বৃষ্টির কারনে চরফ্যাশন পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডসহ নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার মজিবনগর, চরমাদ্রাজ,
জাহানপুর, চরকুকরি, চরপাতিলা, সিকদারেরচর ,
ঢালচর, চরফারুকি, চরমানিকা,চরহাসিনাসহ গ্রামের লক্ষাধিক মানুষ। পানিবন্দি এসব মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এতে মানুষের স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে রাস্তায় বের হতে দেখা যায়নি। এদিকে বৃষ্টির কারণে গ্রামাঞ্চলের রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে।
কদমাক্ত হয়ে পড়েছে রাস্তাঘাট। ক্ষেত খামারে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘর-বাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে। টানা এ বর্ষণে উপজেলার মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। এতে করে গো খাদ্যের অভাব দেখা দিযেেছ। রাত দিন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে খাল বিলে অসাধু ব্যক্তিরা অবৈধ ভাবে নেট দিয়ে মাছ ধরছে। এর ফলে পানি দ্রুত সরে যেতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
দুপুরে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হরীবাড়ি রোড এলাকার বাসিন্দা কামারুজ্জামান বলেন, আমি সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছি। তিনি বলেন, জলবদ্ধতায় শহরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। এতে করে বহু
মানুষ পানিবন্দি রয়েছে।
চরফ্যাশন পৌরসভার ৭নং ওয়ার্ডে বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার বলেন, অতি বৃষ্টির কারনে আমার ঘরের সামনেও হাটু পরিমান পানি উঠেছে। পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মামুন ও গ্রহবধূ নাজমুন নাহার বলেন, অবিরাম
বৃষ্টির পানিতে এ ওয়ার্ডের অধিকাংশ এলাকা জলাবদ্ধার সৃষ্টি হয়ে পানিতে তলিয়ে গেছে। নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, চরফ্যাশন পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে পানি নিষ্কাশনের জন্য প্রসাশনিক কর্মকর্তাকে তদন্ত করে ড্রেন সচল করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার নিন্দেশ দেয়া হয়েছেন।