চরফ্যাশন প্রতিনিধি:
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করতে এখনই সময়’ এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ ২৫ জুন ২০২৫ ইং তারিখ রোজ বুধবার পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এবং চরফ্যাসন উপজেলা পরিষদ এর যেীথ উদ্যোগে ”বিশ্ব পরিবেশ দিবস ২০২৫” র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় চরফ্যাসন উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা চরফ্যাসন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অফিসার নাজমুল হুদা, এফডিএ সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী জনাব শংকর চন্দ্র দেবনাথ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ঝগঅজঞ প্রকল্পের লিড পরিবেশ ক্লাবের সভাপতি ডঃ মোঃ ইউনুছ সহ ক্লাবের সদস্যবৃন্দ,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা জরুরি। তৃণমূল পর্যায় থেকে সবাই এগিয়ে এলে পরিবেশ রক্ষা সম্ভব। প্রধান অতিথি চরফ্যাশন উপজেলার পরিবেশ দূষনের কারন চিহ্নিত করে দুষনমুক্ত পরিবেশ গড়ার পরিকল্পনা সমূহ সম্পর্কে সকলকে অভিহিত করেন এবং এই দুষনমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার অর্জনের লক্ষ্যে সকলের সচেতনতা বৃদ্ধির পরামশ দেন।অনুষ্ঠান শেষে ঝগঅজঞ প্রকল্পের সদস্যদের মাঝে বিনামূল্যে বনজ,ফলজও ঔষধী গাছের চারা বিতরণ করা হয় ।