ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬

সময়ের চিত্র ডেস্ক:

ভারতের উত্তরকাশীর গঙ্গানানীর কাছে বৃহস্পতিবার (৮ মে) সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। পাইলট ছাড়া নিহতদের সবাই পর্যটক।

টাইমস অব ইন্ডিয়া সংবাদমাধ্যমটি বলছে, উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে বৃহস্পতিবার সকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন প্রাণ হারিয়েছেন।

হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন, যাদের মধ্যে ছয়জন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন।

জানা গেছে, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল। সেখান থেকে পর্যটকরা প্রায় ৩০ কিলোমিটার সড়কপথে গঙ্গনানির দিকে যেতেন। দুর্ঘটনার পর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসনের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে দুর্ঘটনার খবর শেয়ার করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর